Logo
Logo
×

বিনোদন

মাঠে বসে নিজ দল ব্রাজিলের পরাজয় দেখে যা বললেন সাফা কবির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

মাঠে বসে নিজ দল ব্রাজিলের পরাজয় দেখে যা বললেন সাফা কবির

চলছে ফিফা বিশ্বকাপের ১৬-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে নরওয়ের কাছে। আর তাতে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্তরা ভেঙে পড়েছেন দলটির পরাজয়ে। বিশ্বজুড়ে থাকা সাধারণ ফুটবলপ্রেমীদের মতো বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিল সমর্থক বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ব্রাজিল দলের এমন বিদায়ে চরম হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পরও পুরোপুরি ভেঙে না পড়ে পরের বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে— এমনই আশাই ব্যক্ত করেছেন অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দর্শক গ্যালারিতে অভিনেত্রী। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি নিজের ভিডিও প্রকাশ করেন তিনি।

সেখানে দেখা গেছে, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’ এ পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লিখেছেন— ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের বিদায়ে এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লিখেছিলেন— ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে— একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

উল্লেখ্য, সাফা কবিরের মতো আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্যালারিতে বসে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটি উপভোগ করেছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন