Logo
Logo
×

বিনোদন

কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। আজ রোববার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন।

তবে এই বিয়ে কোনো প্রচলিত ধর্মীয় রীতিতে হবে না। থাকবে না নিকাহ। থাকবে না সাত পাকে বাঁধা পড়ার অনুষ্ঠানও।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আমির নিজেই জানিয়েছেন, তাদের বিয়ে হবে নিবন্ধনের মাধ্যমে। অর্থাৎ এটি হবে একটি রেজিস্ট্রি ম্যারেজ।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আয়োজনও হবে খুবই ছোট পরিসরে। আমির খানের নিজের বাড়ি বিয়ের অনুষ্ঠান হবে। পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষই থাকবেন অনুষ্ঠানে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আমির বলেন, ‘৫ জুলাই আমাদের বিয়ে। বাড়িতেই অনুষ্ঠান হবে। খুব ছোট পরিসরের আয়োজন। আপনাদের আশীর্বাদ চাই, যেন সামনের পথচলা আরও সুন্দর হয়।’

এখন পর্যন্ত যা জানা গেছে, বিয়েতে বলিউডের বড় কোনো তারকাসমাবেশ হওয়ার সম্ভাবনা নেই। আমন্ত্রিত অতিথিদের তালিকা সীমিত রাখা হয়েছে। পরিবার এবং কাছের বন্ধুরাই মূলত উপস্থিত থাকবেন।

আমির নিশ্চিত করেছেন, তার সন্তানরা এই বিশেষ দিনে পাশে থাকবেন। তবে তার সাবেক দুই স্ত্রী—রিনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

গৌরী স্প্র্যাট হচ্ছেন আমির খানের তৃতীয় স্ত্রী। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তকে। তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর আমির বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে, আজাদ। ২০২১ সালে তাদের বৈবাহিক সম্পর্কেরও ইতি ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন