Logo
Logo
×

বিনোদন

গুরুতর অসুস্থ গায়ক সোনু নিগম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

গুরুতর অসুস্থ গায়ক সোনু নিগম

ভালো নেই বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। গত এক সপ্তাহ ধরে স্নায়ুর সমস্যায় ভুগছেন। মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। শরীরের কিছু স্নায়ু ক্ষতিগ্র্রস্ত হয়েছে। যাকে চিকিৎসা ভাষায় ‘পিঞ্চড নার্ভ’র সমস্যা বলা হয়। ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে তারকার।

শারীরিক অসুস্থতার এ তথ্য গায়ক নিজেই জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোনু একটি ভিডিও বার্তায় জানান, গত কয়েক দিন ধরে তাকে একাধিক এমআরআই এবং সিটি স্ক্যান করাতে হয়েছে। নিয়মিত ওষুধ সেবন করছেন। একইসঙ্গে ফিজিওথেরাপি চলছে। এসব চিকিৎসার প্রক্রিয়াও বেশ কষ্টদায়ক বলে জানিয়েছেন তিনি।

গায়কের ভাষ্যমতে―ফিজিওথেরাপির সময় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের পেইনকিলার সেবন করছি।

সোনুর উদ্বেগ অন্য জায়গায়, সেটিও জানিয়েছেন। যেসব ওষুধ পেশি শিথিল করতে দেয়া হয়েছে, সেসবের জন্য তার গলা ভারী হয়ে যাচ্ছে। যা একজন খ্যাতনামা গায়কের ক্ষেত্রে স্বাভাবিকভাবে উদ্বিগ্নের বিষয়। কারণ, গায়কের কাছে তার কণ্ঠই বড় মূল্যবান সম্পদ।

এ বলি তারকা দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন। এ ব্যাপারে জানান, বিরতির কারণে আত্মবিশ্বাস কিছুটা কম ছিল। এরইমধ্যে আবার শারীরিক অসুস্থতা এবং গলার সমস্যাও নতুন করে মানসিক চাপ সৃষ্টি করেছে। এরপরও আশা ছাড়ছেন না। প্রার্থনা করছেন, ঈশ্বর যেন তাকে মঞ্চে পারফর্ম করানোর মতো শক্তি দেয়।

এদিকে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার শারীরিক অসুস্থতা নিয়ে অনুষ্ঠান করেছেন সোনু। গত বছরও তীব্র পিঠের ব্যথা নিয়ে লাইভ কনসার্টে পরিবেশনা করেছেন। কিন্তু এবার যেন অনেকটা বেশিই অসুস্থতায় নাজেহাল হয়ে পড়েছেন তিনি। ফলে প্রিয় গায়কের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন