Logo
Logo
×

বিনোদন

নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা

গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত।

পরদিন বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা ছিল পরিচালকের মরদেহ। তার মেয়ে বিদেশ থেকে ফেরার পরেই শেষকৃত্য হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এরপর শুক্রবার (২৯ মে) কলকাতার নন্দন চত্বরে নেওয়া হয় অনীক দত্তের মরদেহ; পরিচালককে শেষবারের মতো দেখতে ভিড় জমান তার সহশিল্পী, সহকর্মী ও অনুরাগীরা।

নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে অনীকের ছবি। ফুলে মোড়া চারিদিক। সেই ছবির সামনেই পৌঁছায় তার মরদেহের গাড়ি। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গাড়ি থেকে বের করা হবে না প্রয়াত পরিচালককে। গরমে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।

কেউ মালা বা ফুল দিতে চাইলে ছবির সামনে দিতে পারেন। শেষযাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী-সহ অনেকেই। প্রথম থেকেই সবকিছুর তত্ত্বাবধানের দায়িত্ব কাধে তুলে নিয়েছেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন