Logo
Logo
×

বিনোদন

‘নো এন্ট্রি টু’ থেকে সরে দাঁড়ালেন বরুণ ধাওয়ান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৩৯ পিএম

‘নো এন্ট্রি টু’ থেকে সরে দাঁড়ালেন বরুণ ধাওয়ান

বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘নো এন্ট্রি টু’ নিয়ে বড়সড় ধাক্কা খেলেন প্রযোজক বনি কাপুর। দীর্ঘ আলোচনার পর জানা গেল, এই প্রজেক্টে আর থাকছেন না বরুণ ধাওয়ান। অভিনেতা বর্তমানে তার আসন্ন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন, আর ঠিক এই মুহূর্তেই তার প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর খবরটি প্রকাশ্যে এলো।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, বরুণ ধাওয়ানের এই সিনেমায় অভিনয় করার যে জল্পনা ছিল, তার এখন আর কোনো ভিত্তি নেই। সূত্রটি জানায়, ‘বরুণ ধাওয়ানের অংশগ্রহণের খবরটি এখন সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। তিনি বর্তমানে তার পরবর্তী সিনেমার প্রচারণায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন।’ 

বরুণের এই হঠাৎ প্রস্থানের পর সিনেমার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বরুণ সরে গেলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে। বি-টাউনের অন্দরের খবর, ‘নো এন্ট্রি ২’-এর নির্মাতাদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সেরেছেন শাহিদ। 

তিনি সিনেমার মূল ধারণাটি শুনেছেন এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ চিত্রনাট্য শুনতে পারেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে শাহিদের অভিনয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, এর আগে গত বছর জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জও এই সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই সময় সৃজনশীল মতপার্থক্যের গুঞ্জন উঠলেও প্রযোজক বনি কাপুর জানিয়েছিলেন, মূলত শিডিউল জটিলতার কারণেই দিলজিৎ সিনেমাটি করতে পারেননি। তবে একের পর এক তারকা সরে গেলেও সূত্রমতে, অর্জুন কাপুর এখনো এই সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন।

২০০৫ সালে মুক্তি পাওয়া আনিস বাজমি পরিচালিত ‘নো এন্ট্রি’ ছিল বক্স অফিসে সুপারহিট। সেই ছবিতে অভিনয় করেছিলেন সালমান খান, অনিল কাপুর ও ফরদিন খানসহ একঝাঁক তারকা। ২০২৪ সালে বনি কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দীর্ঘ সময় পুরনো কাস্ট নিয়ে কাজ করার অপেক্ষা করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন