Logo
Logo
×

বিনোদন

নতুন সিনেমায় ভাবনা

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

নতুন সিনেমায় ভাবনা

দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার ফিরছেন নগরজীবনের রুক্ষ বাস্তবতার গল্প নিয়ে। ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে রূপালি পর্দায় নিজের জাত চেনানো ভাবনা এখন রীতিমতো উড়ছেন। 

একদিকে মস্কোর আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম খোদাই করা, আর অন্যদিকে নতুন সিনেমার চমক। ভাবনার ক্যারিয়ারে যেন এখন বইছে বসন্তের হাওয়া। শহরতলীর প্রেম, বিচ্ছেদ আর বেঁচে থাকার অদম্য সংগ্রামের আখ্যান ‘ঢাকা ১২০৫’-এ এবার কোন রূপে ধরা দেবেন এই অভিনেত্রী?

জানা যায়, সিনেমাটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন। নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ঢাকা ১২০৫’-এর কাজ ইতিমধ্যেই প্রায় শেষ। আশি শতাংশের মতো শুটিং হয়ে গেছে। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আমরা চেষ্টা করছি সুন্দর একটি সময়ে চলচ্চিত্রটি সবার সামনে নিয়ে আসতে।

সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে। সিনেমাটিতে ঢাকার অন্দরজীবনের নানা অচেনা বাস্তবতা তুলে ধরা হয়েছে।

ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে।

এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’ ভাবনার কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে, রাকিব যেকোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন