Logo
Logo
×

বিনোদন

কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি

ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন এই নির্মাতা। এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তানও রয়েছে।

পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ 

সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে ন্যাড়া মাথায় এবং অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় হলিউডের বিশ্বসেরা প্রযুক্তিবিদরা কাজ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন