Logo
Logo
×

বিনোদন

দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে জমজমাট পরিবেশে চলছে নাটকটির শুটিং। তরুণ নির্মাতা রাশেদ আল মামুন উত্তরের পরিচালনায় নাটকটি ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শকদের মাঝে।

প্রযোজনায় রয়েছেন জাফর ইকবাল গোর্কি। নির্মাণশৈলী ও গল্প বলার ধরনে আধুনিকতার ছোঁয়া রাখতে চেষ্টা করছেন পুরো টিম।

নাটকটিতে অভিনয় করছেন তানবীর লিমন, সুনব সানী, স্বর্ণা বিশ্বাস, তানহা ইয়ামিন,রাশেদ আল মামুন, জামাই বাবুসহ আরও অনেকেই। পারিবারিক গল্পের ভেতরে থাকছে হাসি, আবেগ আর সম্পর্কের টানাপোড়েন।

বর্তমান সময়ের দর্শক যেখানে বাস্তবধর্মী ও পারিবারিক কনটেন্টে আগ্রহী, সেখানে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” হতে পারে একটি ভিন্নধর্মী সংযোজন।

ইতোমধ্যেই নাটকটির গল্প ও চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিলবে দারুণ সাড়া। নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউব চ্যানেল ''চিত্রকল্প'' ও ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন