Logo
Logo
×

বিনোদন

রেকর্ড ভাঙছে 'ধুরন্ধর ২'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

রেকর্ড ভাঙছে 'ধুরন্ধর ২'

চলচ্চিত্র শিল্পের ইতিহাস ও ভবিষ্যৎ বদলে দেওয়ার দিকেই এগোচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমা 'ধুরন্ধর ২' । রণবীর সিং অভিনীত এ সিনেমা মুক্তির আগে থেকেই ব্লকবাস্টার হওয়ার প্রত্যাশা ছিল সকলের। কিন্তু কতটা সাফল্য আসবে, তা কেউ সঠিকভাবে অনুমান করতে পারেননি। তবে মুক্তির পর থেকেই ঝড়ো ব্যাটিং করছে সিনেমাটি। একের পর এক ভাঙছে বলিউড সিনেমার একাধিক রেকর্ড। মুক্তি মাত্র চার দিনের মধ্যেই সিনেমাটি বিপুল পরিমাণ আয়ের রেকর্ড গড়েছে। 

হিন্দি সিনেমার ইতিহাসে মাত্র আটটি সিনেমা সেই আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে, যা 'ধুরন্ধর ২' মাত্র চার দিনে অর্জন করেছে। সালমন খান, আমির খান, হৃত্বিক রোশন, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের মতো বড় তারকাদের কাছেও এই অঙ্কে পৌঁছানোটা এখনও যেন এক অধরা স্বপ্ন। 'ধুরন্ধর ২' প্রথম সপ্তাহেই নিট আয়ের হিসেবে ৪৫০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে। এই ঐতিহাসিক পরিসংখ্যানের সুবাদে, রণবীরের সিনেমাটি এমন সব রেকর্ড ভেঙেছে যা মাত্র কয়েক বছর আগেও অর্জন করা অসম্ভব বলে মনে হত।

প্রথম সপ্তাহে আকাশছোঁয়া সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও এর গতি অটুট। রণবীর সিংয়ের এই সিনেমা ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি মুক্তির ১২ দিনে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে মোট কালেকশন ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ ৯০০ কোটির ক্লাব থেকে মাত্র কয়েক পা দূরে এই সিনেমা। এই সংগ্রহের মাধ্যমে রণবীর সিংয়ের সিনেমাটি দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর ভারতব্যাপী আয়কে (৮৫৯.৭০ কোটি) ছাপিয়ে গেছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়ছে। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪.১৭ কোটি রুপি আয় করে। দ্বিতীয় সপ্তাহেও এর আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। ১২ দিন শেষে ভারতের বাজারে ‘ধুরন্ধর ২’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২.২০ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা এবং 'পুষ্পা ২' (হিন্দি)-এর রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে সিনেমাটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো ‘বাহুবলী টু’ (১,০৩০.৪২ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪.১০ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন