Logo
Logo
×

বিনোদন

হায়দার হোসেনের মৃত্যুর গুজব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

হায়দার হোসেনের মৃত্যুর গুজব

ছবি : সংগৃহীত

দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, “সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড বানিয়ে এই অপপ্রচার চালানো হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়। অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে তার খোঁজ নিতে শুরু করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হায়দার হোসেন জানান, সন্ধ্যা থেকে তিনি একের পর এক ফোন পাচ্ছেন এবং এতে বিরক্তির পাশাপাশি ঝামেলায় পড়েছেন। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে হায়দার হোসেন একটি অবিচ্ছেদ্য নাম। তার কালজয়ী গান “৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি” এবং “আমি ফাইসা গেছি” আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয় ও প্রাসঙ্গিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন