Logo
Logo
×

বিনোদন

স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর কনটেন্ট, বিতর্কে র‍্যাপার বাদশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর কনটেন্ট, বিতর্কে র‍্যাপার বাদশা

স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণের অভিযোগে ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাকে তলব করেছে হরিয়ানা রাজ্য নারী কমিশন। বাদশার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ নামক গানটিতে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন এবং স্কুলছাত্রীদের পোশাক পরে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির দৃশ্য থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিতর্কের মুখে ইতোমধ্যেই ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছে। 

গত ১ মার্চ গানটি মুক্তি পেতেই সমালোচনার ঝড় ওঠে। গানের দৃশ্যায়নে দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুল ড্রেস পরা ছাত্রীরা চটুল কথার তালে আপত্তিকর নাচ দিচ্ছে। গানটির কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে। আর এ নিয়েই সাধারণ শ্রোতা ও অধিকারকর্মীরা অভিযোগ তুলেছেন। 

হরিয়ানা নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানান। বলেন, এ ধরণের গান মানুষের মাঝে বিশেষ করে বর্তমান প্রজন্মের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে।

গানের এই কুরুচিপূর্ণ উপস্থাপনার দায়ে হরিয়ানার পঞ্চকুলার সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন অভয় চৌধুরী নামের এক ব্যক্তি। তার দাবি, স্কুল ড্রেস পরে শিক্ষার্থীদের এমন নাচ ও অঙ্গভঙ্গি সমাজে ভুল বার্তা দিচ্ছে। 

হরিয়ানা নারী কমিশন এই অভিযোগের ভিত্তিতে বাদশাকে তলব করার পাশাপাশি পুলিশেরও দ্বারস্থ হয়েছে। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাপার বাদশা এর আগেও একাধিকবার তার গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ গানটি নিয়ে আইনি জটিলতা ও সমালোচনার মুখে পড়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন