Logo
Logo
×

বিনোদন

ইকরার আত্মহত্যা নিয়ে বিস্ফোরক দাবি স্বামী আলভীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম

ইকরার আত্মহত্যা নিয়ে বিস্ফোরক দাবি স্বামী আলভীর

ছবি : সংগৃহীত

আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী ও ছোটপর্দার অভিনেতা জাহের আলভী। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া ওই পোস্টে তিনি একাধিক বিস্ফোরক দাবি তুলে ধরেন।

আলভী লিখেছেন, ইকরার মৃত্যুর ঘটনায় যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তিনি আইনের প্রতি সম্মান রেখেই তা মেনে নেবেন। তবে তিনি অভিযোগ করেন, ইকরা অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তার আচরণ দুর্ঘটনার আগের কয়েক দিনে অস্বাভাবিক ছিল।

সিসিটিভি ও মোবাইল ফোন প্রসঙ্গ

আলভী জানান, তার বাসায় থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল ইকরার মোবাইল ফোনে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তিনি দাবি করেন, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন এবং সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি থাকার কথা। ওই সময় ধূমপান, গাঁজা ও মদ্যপানের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

অনৈতিক সম্পর্কের অভিযোগ

পোস্টে আলভী দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে ইকরার অনৈতিক সম্পর্ক ছিল। এছাড়া তিনি অভিযোগ করেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পরও ইকরাকে তার পরিবার অন্যত্র বিয়ে দিয়েছিল।

পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে উদ্বেগ

আলভী বলেন, যদি ইকরা মৃত্যুর আগে মাদক বা মদ্যপান করে থাকেন, তা পোস্টমর্টেম রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, রিপোর্ট পরিবর্তনের চেষ্টা হয়েছিল বলে তিনি শুনেছেন।

ব্যক্তিগত চাপের কথা

পোস্টের শেষদিকে আলভী উল্লেখ করেন, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা ও কর্মজীবনের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি চাপে আছেন। তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এলে যেন তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয় এবং তার সন্তানের স্বার্থে সত্য উদঘাটন করা হয়।

এই পোস্ট প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন