Logo
Logo
×

বিনোদন

বাবাকে হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

বাবাকে হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন চিত্রনায়িকা মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মৌমিতা মৌ জানান, তার বাবা ক্যানসারের শেষ স্টেজে ছিলেন। বাবার চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। সহকর্মী ও ভক্তরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাবার মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছিলেন মৌমিতা। সেখানে তিনি লিখেছিলেন, মাত্র ৩/৪ মাসের মধ্যে একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এখন বুঝি দায়িত্ব কী জিনিস, ধৈর্য কীভাবে ধরতে হয়। কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা?

২০১৩ সালে ‘তোমারই আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌর। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন