Logo
Logo
×

বিনোদন

বাবাকে নিয়ে হাসপাতালে সালমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

বাবাকে নিয়ে হাসপাতালে সালমান

ছবি : সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে খান পরিবারে।

এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। 

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সজনিত কারণেই তিনি অসুস্থ বোধ করছিলেন। 

তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার ধরণ নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট পরে কঠোর নিরাপত্তায় হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান।

এ সময় উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। বরং বেশ বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন 'ভাইজান'। প্রিয় তারকার এমন বিমর্ষ চেহারা দেখে ভক্তদের মনেও উদ্বেগের রেখা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছর থেকেই সংকটে রয়েছে সালমান খানের পরিবার। ২০২৪ সালে বাড়িতে হামলার পর থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সালমান। এমনকি বাদ যাননি তার ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মাও। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন