Logo
Logo
×

বিনোদন

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

২০১২ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এ তারকা জুটি। বিয়ের পর দুই সন্তান— তৈমুর ও জেহর জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা কাপুর। এর মধ্যে শোনা গেল তাদের বিচ্ছেদের গুঞ্জন।

সম্প্রতি জনপ্রিয় এ দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন।— এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। এ মন্তব্য ঘিরেই ইতোমধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। 

পাকিস্তানি সাংবাদিক মুবাসের দাবি— সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এ তথ্য পেয়েছেন তিনি। যদিও কোনো সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করতে পারেননি।

মুবাসের আরও দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এ বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে

এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেন পাক সাংবাদিক। তিনি বলেন, সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন। তবে এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন