Logo
Logo
×

বিনোদন

নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান

ছবি- সংগৃহীত

উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। 

দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান। 

সোমবার রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি। 

এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’

আরএস/ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন