Logo
Logo
×

বিনোদন

বিমান বিধ্বস্ত: হতাহতের ঘটনায় শাকিব খানের শোক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম

বিমান বিধ্বস্ত: হতাহতের ঘটনায় শাকিব খানের শোক প্রকাশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “রাজধানীর উত্তরায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি।”

তিনি প্রার্থনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেন।”

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একাই বিমানটিতে ছিলেন।

ঘটনাটিতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন