শাকিব খানকে ‘মেগাস্টার’ মানতে নারাজ জাহিদ হাসান!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
ঢালিউড সিনেমার কিংবদন্তি অভিনেতা শাকিব খান দীর্ঘ ২৬ বছর ধরে পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। এই সময়ে তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা, যা তাকে দেশি-বিদেশি ভক্তদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করতে সাহায্য করেছে। ভক্তরা ভালোবেসে তাকে দিয়েছেন নানা উপাধি—কিং খান, সুপারস্টার, নবাব, মেগাস্টার ইত্যাদি।
একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন তার সিনেমা উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না।বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’
জাহিদ হাসান বলেন, "শেক্সপিয়ারের একটা কথা আছে—কোনো কিছু হওয়া বড় ব্যাপার না, কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।" এই উক্তির মাধ্যমে তিনি ইঙ্গিত করেন যে শুধুমাত্র সিনেমার সংখ্যার ভিত্তিতে বড় পরিচয় দেওয়া বেমানান হতে পারে।
জাহিদ হাসান আরও বলেন, “যতটা বিনয়ীভাবে এগোনো যায়, ততটাই সম্মানজনক।”
আর এতেই জাহিদ হাসানের ওপর ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা।



