হার্দিকের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:২১ পিএম
ছবি- সংগৃহীত
এক সময় বলিপাড়ায় আলোচিত প্রেম গড়ে উঠেছিল ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও অভিনেত্রী এশা গুপ্তার মধ্যে। যদিও সেই সম্পর্ক খুব বেশি সময় স্থায়ী হয়নি, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি খোলাসা করেন এশা।
তিনি জানান, কয়েক মাসের জন্য তারা যোগাযোগে ছিলেন এবং মনে হয়েছিল কিছু একটা গড়ে উঠতে পারে, তবে তা আর হয়নি। এশার কথায়, তারা কোনো গভীর বা সিরিয়াস সম্পর্কে ছিলেন না, বরং সময়টিকে ‘এক্সপ্লোরেশন’-এর পর্যায় বলাই ভালো। হাতে গোনা এক–দুবার দেখা হয়েছিল, তারপর আর যোগাযোগ হয়নি।
২০১৯ সালে ‘কফি উইথ করন’ শো-তে হার্দিকের কিছু বিতর্কিত মন্তব্য ঘিরে প্রচণ্ড সমালোচনা শুরু হয়, যার জেরে ভারতীয় বোর্ড তাকে এবং লোকেশ রাহুলকে অস্ট্রেলিয়া সফর থেকে সাময়িক বহিষ্কার করে। সেই সময়ে এশার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন—হার্দিক তার বন্ধু নন।
উক্ত বিতর্কে এশা নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করেন। তিনি বলেন, "নারীদের সঙ্গে পুরুষদের তুলনা করার আগে ভাবা উচিত—আমরা প্রতি মাসে শারীরিক কষ্টের মধ্যেও কাজ করি, সন্তান জন্ম দিই, পরিবারের দায়িত্ব সামলাই। এসব পারলে তবে শ্রেষ্ঠত্বের দাবি করা উচিত।"
বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই বলেও নিশ্চিত করেন এশা। পুরো বিষয়টিই সময়ের এক ক্ষণস্থায়ী অধ্যায় ছিল বলে মনে করেন তিনি।
আরএস/



