Logo
Logo
×

বিনোদন

‘আমাদের বিচ্ছেদ হয়নি’ জানিয়ে কণার স্বামীর পোস্ট ডিলিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০১:২০ পিএম

‘আমাদের বিচ্ছেদ হয়নি’ জানিয়ে কণার স্বামীর পোস্ট ডিলিট

ছবি- সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা হঠাৎ করেই ভক্তদের দুঃসংবাদ দিলেন । জানালেন নিজের বিবাহবিচ্ছেদের কথা। ৬  বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এ গায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।

এদিকে কণার বিচ্ছেদের ঘোষণার পরই গায়িকার স্বামী মো. ইফতেখার গহিন এক পোস্টে লেখেন ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর আইডিতে। আগের পোস্ট মুছে ফেলেছেন তিনি।

নিজের ফেসবুকে কনাকে মেনশন করে গহিন লিখেছিলেন, ‘যারাই কনাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার এখন পর্যন্ত দিলশাদ নাহার কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের তার মানুষের বানানো।’

এরপর তিনি আরো লিখেছিলেন, ‘আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুই জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারাবারিক দ্বন্দ্ব হতে পারে।কোনো পরকীয়া বা এই ধরণের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব।’

তবে গহিনের ফেসবুক আইডিতে সেই পোস্ট আর দেখা যাচ্ছে না। পোস্টটি তিনি মুছে ফেলেছেন। দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন