Logo
Logo
×

বিনোদন

‘তাণ্ডব’ হয়েছে নাটক, সিনেমা ‘ইনসাফ’ : প্রযোজক ইকবাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০৪ পিএম

‘তাণ্ডব’ হয়েছে নাটক, সিনেমা ‘ইনসাফ’ : প্রযোজক ইকবাল

ছবি- সংগৃহীত

শাকিব খানের এক সময়ের বন্ধু প্রযোজক ইকবাল বরাবরই সমালোচনা করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। শাকিবের  ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনা করলেন শাকিবের সাবেক বন্ধু ইকবাল।

প্রযোজক ইকবাল বলেন, ‘তাণ্ডব’ কোনো সিনেমা সিনেমা হয়নি।  এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো। সিনেমা হলো ‘ইনসাফ’। শুধু আমার কাছে কেন, সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ‘ইনসাফ’।

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, ‘টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়? তারা থাকবেন ঘরের মধ্যে।

তবে ইকবাল সমালোচনা করলেও ‘তাণ্ডব’ কিন্তু ভালো ব্যবসা করে চলেছে। এক দিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব থামবার নয়।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’  সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৬ কোটি ৪০ লাখ টাকা। যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন