Logo
Logo
×

শিক্ষা

পথশিশুদের জন্য মোবাইল স্কুল

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৭:১৪ পিএম

পথশিশুদের জন্য মোবাইল স্কুল

রাস্তাই ঘর-বাড়ি। অর্থ জোগাড়ের ভারে হারিয়ে গেছে শৈশব। শিক্ষার সুযোগ বলে কিছু নেই। এমন বাস্তবতায় পথশিশুদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল স্কুল। খেলার ছলে ছোট্ট শিশুরা শিখছে বর্ণমালা। এই স্কুল শুধু শিক্ষাই দেয় না, হয়ে উঠেছে মানসিক বিকাশ কেন্দ্রও।

রাজধানীর পথে প্রান্তরে দেখা মেলে ক্লান্তিতে ছোট্ট শরীর এলিয়ে পড়ছে রেলস্টেশনে, পার্ক কিংবা ফুটওভার ব্রিজে। পরিবার টানতে টানতে হারিয়ে গেছে শৈশবের রঙটাই। আর তাই অবহেলিত এই শিশুদের জীবনে রং ছড়াতে ছুটে চলছে মোবাইল স্কুল। এটি দেখলেই ছুটে আসে শিশুরা। খেলার ছলে শিখে নেয় বর্ণমালা। ছবি আঁকে। জট খোলে গণিতের। আনন্দে ভাসে নিষ্পাপ জীবন।

ইউরোপীয় ধরণ অনুসরণ করে কমলাপুর, সদরঘাট, রায়েরবাজার ও মিরপুরের বিভিন্ন স্থানে নির্ধারিত সময় হাজির হয় মোবাইল স্কুল। সেখানে মানসিক সহায়তা পেয়ে থাকে প্রান্তিক শিশুরা। জানতে পারে স্বাস্থ্যের নানা দিক।

শিক্ষকরা বলছেন, এটা শুধু স্কুল নয়, শিশুদের ভ্রাম্যমাণ আশ্রয়ের জায়গাও। এ বিষয়ে স্ট্রিট এডুকেটরের শিক্ষক নিজাম হোসেন বলেন, মোবাইল স্কুল কর্তৃপক্ষ বলছে, কার্যক্রম বাড়াতে দরকার পৃষ্ঠপোষকতা। 

লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করলে আমরা ছাড়াও আরও অনেকে এই ধরনের কাজ করতে পারবে। কারণ মোবাইল স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের খুব কাছে যাওয়া যায়।’ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের সহায়তা চান স্কুল পরিচালনাকারীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন