রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠন ‘উলিপুর উপজেলা সমিতি ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউস সানি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফ ইসলাম।
সংগঠনটির উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরা জান্নাতুল কোবরা এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তাইজুল ইসলাম-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: সাবরিনা সুইটি, আব্দুর রউফ সরকার শামীম, আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শাহজামাল ইসলাম সাজু, খন্দকার সিয়াম রহমান, সাংগঠনিক সম্পাদক: মো. শাওন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. জাকিউল ইসলাম, খন্দকার সুমাইয়া সাদেক।
দপ্তর সম্পাদক হিসেবে আছেন, এস ইউ এম ঘুরি বিল্লাহ, অর্থ সম্পাদক: রোকাইয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক: পরিতোষ পাল,সহ-সাংস্কৃতিক সম্পাদক: নিশাত আনজুম আশা, প্রচার সম্পাদক: মো. আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক: চম্পা দাস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌসী,
শিক্ষা সম্পাদক: তাসফিয়া তাসনিম, ক্রীড়া সম্পাদক: মো. ইমরান বাদশা, সহ-ক্রীড়া সম্পাদক: মো. মনিরুজ্জামান মিজান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আবু রায়হান, আরফিনা আঁখি, আরিফ হাসান।
নবনির্বাচিত সভাপতি রবিউস সানি বলেন, ক্যাম্পাসে উলিপুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান এবং যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।



