Logo
Logo
×

শিক্ষা

নির্ধারিত তারিখে রাবিতে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি শিবির

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

নির্ধারিত তারিখে রাবিতে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিল শাখা ছাত্রশিবির। ঘোষণায় ১৪ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের কথা জানিয়েছিল সংগঠনের সভাপতি। তবে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও তা হস্তান্তর করা হয়নি।

গত ৭ সেপ্টেম্বর শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল তার ফেসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।

পোস্টে শিবির সভাপতি লেখেন, ‘লতিফা রশিদ ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেড’-এর চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী নেতা চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অ্যাম্বুলেন্সটি উপহার দেবেন।

মুজাহিদ ফয়সাল তার পোস্টে লেখেন, ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে।

এবিষয়ে মুজাহিদ ফয়সালের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ দেখায়। 

তবে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘অ্যাম্বুলেন্স দ্রুত দেওয়ার চেষ্টা চলছে। আশা করি দু-এক দিনের মধ্যেই চলে আসবে।’

এদিকে শিবিরের অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সহায়তায় শিক্ষার্থীদের জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন। গত ১০ অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন