Logo
Logo
×

শিক্ষা

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

‎প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চলতি মাসের শেষে সংস্থাটির প্রধান নির্বাহীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। একই সঙ্গে সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমন্ত্রণ জানান তিনি।

‎সভায় ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়েও উভয়পক্ষ আলোচনা করেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল, একই বিভাগের শিক্ষক অধ্যাপক নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ ও অধ্যাপক মো. জহুরুল ইসলাম প্রমুখ।

‎ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলে আরও ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম মোস্তফা, ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা এবং সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।

‎সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরসূচি নিয়ে পৃথকভাবে আলোচনা করে। পরে তারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।

‎বৈঠকে প্রধান নির্বাহীর সফর কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাধ্যমে পরিচালিত ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন