Logo
Logo
×

শিক্ষা

‎রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’র যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

‎রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’র যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (পেস) বিভাগে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করেছে 'পেস ক্লাব'। চারটি বিশেষায়িত উইং নিয়ে গঠিত এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন ২০২৬–২৭ কার্যবর্ষের ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারম্যান ড. মোহা. মনিরুল হকসহ বিভাগের শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

‎কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের লেকচারার মো. রায়হান ইসলাম। এতে সভাপতি হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

‎কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিদওয়ানুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আফসানা আক্তার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক বিভাগের লেকচারার জি. এম. জাকির হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক আফ্রিদী হাসান শুভ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আল আমিন ইসলাম, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সুরাইয়া আক্তার সিনহা, মিডিয়া ও প্রচার সম্পাদক জি. এম. নাঈম বিন খায়ের এবং সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক সুলতানুল আরেফিন তালহা দায়িত্ব পেয়েছেন।

‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজোয়ান সরকার, মেহেদী হাসান, নাসিফ তাওসীফ খান ও তাসনুভা তাবাসসুম বর্ষা।

‎ক্লাবটির চারটি বিশেষায়িত উইং হলো—ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইং, রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ উইং, ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট উইং এবং কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইং।

‎ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইংয়ের চিফ কো-অর্ডিনেটর শামিমা নাজনীন স্বপ্না। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন মুসরাত জাহান, আবিদ হাসান ও সুমাইয়া ইসলাম। রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ উইংয়ের চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সাল এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জাবেদ আলী, তুহিন কুমার ও সাদিদ আল জোবায়ের।

‎ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট উইংয়ের চিফ কো-অর্ডিনেটর তামিম আহমেদ। এ উইংয়ের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ফাতেমা আক্তার, শুভানা আফরিন ও সাইফুল্লাহ নয়ন। অন্যদিকে কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইংয়ের চিফ কো-অর্ডিনেটর মো. শাফিলীন ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন আল আমিন ইসলাম, বিধান রয় ও তানভীর আহমেদ।

‎বিভাগ সূত্রে জানা যায়, পেস ক্লাব এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত পারদর্শিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ, গবেষণা সহায়তা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হবে।

‎ক্লাবের প্রধান উপদেষ্টা মো. রায়হান ইসলাম বলেন, পেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বকে বাস্তবে রূপ দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এর বিশেষায়িত উইংগুলোর মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সাহস ও নেতৃত্বে নিজেদের অনন্য করে তুলবে।

‎প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াসিন আরাফাত বিজয় বলেন, পেস ক্লাব কেবল একটি সংগঠন নয়; এটি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের পারিপার্শ্বিক জ্ঞান, গবেষণা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার। আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে আবিষ্কার ও বাস্তবায়নের সুযোগ পাবে।

‎সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, পেস ক্লাব আমাদের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বের এক নতুন ঠিকানা। আমরা শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের সীমানায় সীমাবদ্ধ রাখতে চাই না; জ্ঞান, গবেষণা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এর পরিধি আরও বিস্তৃত করতে চাই। আমাদের প্রতিটি আয়োজন হবে শেখার, নিজেকে বিকশিত করার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি সুযোগ।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, পেস ক্লাব বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক, গবেষণা, পেশাগত ও সহশিক্ষা কার্যক্রমে সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করবে পেস ক্লাব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন