Logo
Logo
×

শিক্ষা

রমজানের কারণে পেছালো এসএসসি পরীক্ষা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

রমজানের কারণে পেছালো এসএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও রমজানের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। কিন্তু ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন সম্ভব নয়।

তিনি বলেন, সব পাবলিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে আয়োজন করাই সরকারের লক্ষ্য। সাধারণত বর্ষা মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আনার পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সবকিছু বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন