Logo
Logo
×

শিক্ষা

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্ত দেব (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে দুজন পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান।

পরে প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চুয়েটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২৮ জুলাই পানিতে ডুবে নিহত হন শিক্ষার্থী অর্ণব সাহা। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন