Logo
Logo
×

শিক্ষা

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করবেন। একই সময়ে পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হবে।

ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকে। এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC DHA ROLL YEAR (ঢাকা বোর্ডের জন্য)

SSC MAD ROLL YEAR (মাদ্রাসা বোর্ডের জন্য)

SSC TEC ROLL YEAR (কারিগরি বোর্ডের জন্য)

এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন