Logo
Logo
×

শিক্ষা

মনোহরগঞ্জে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল আল নাহিয়ান

Icon

আহমেদ উল্লাহ,মনোহরগঞ্জ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:১০ পিএম

মনোহরগঞ্জে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল আল নাহিয়ান

শিক্ষার্থী আল নাহিয়ান তানিম

মনোহরগঞ্জ উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ঝলম দক্ষিণ ইউনিয়ন এর নরহরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আল নাহিয়ান তানিম। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সে এই বৃত্তি লাভ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।

নরহরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানিমের এই সাফল্যে তার অভিভাবক মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন এর নরহরিপুর সাব্দীবাড়ীর তোফাজ্জল হোসেন, মাতা আসমা আক্তার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও নাহিয়ান যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন