Logo
Logo
×

শিক্ষা

ফরিদপুরে পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

Icon

শেখ হাচান, ফরিদপুর

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

ফরিদপুরে পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

ফরিদপুরে পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব

ফরিদপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণার প্রতি আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলনায়তনে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফার্ম এডুকেশন কর্নারের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রি কলেজের মোহাম্মদ নূরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সকাল-এর প্রকাশক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ব্র্যাক ব্যাংক পিএলসির টেকেরহাট শাখার এভিপি মো. ইকবাল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, চাষী জীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস. এম. শাহজাহান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন পলাশ, মো. ফায়সাল আলম, মো. ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর আলম, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল, ফরিদপুরের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা নিয়মিত বিজ্ঞান উৎসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবজুড়ে বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার এ ও বি—দুই ক্যাটাগরিতে মোট ছয়জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন