রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে 'দ্য ডেইলি স্টার' বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল সভাপতি ও 'দৈনিক আমাদের সময়' ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকালে নিজস্ব রুরুর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থসম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)। সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।



