Logo
Logo
×

শিক্ষা

‎ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগ রাবি শিবিরের মানববন্ধন

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

‎ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগ রাবি শিবিরের মানববন্ধন

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের অভিযোগ এসেছে শাখা ইসলামি ছাত্রশিবির। সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ জানায় সংগঠনটি।

‎সিট দখলের অভিযোগ এনে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ দফা দাবিও জানায় শিবির। দাবিগুলো হল- সকল হলে অবৈধভাবে দখল করা সিট বাতিল করে শূন্য সিটের তালিকা প্রকাশ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দ ও ওয়েটিং লিস্ট প্রকাশ; সিট ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু; এবং বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ৫০ শতাংশ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়।

‎মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব বলেন, শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন, তবে ছাত্রলীগের মতো সিট দখল, সিট বাণিজ্য বা টেন্ডারবাজির রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ কোনো সংগঠনের কারণেই নষ্ট হতে দেওয়া হবে না।

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, চব্বিশ পরবর্তী সময়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মাধ্যমে সিট বাণিজ্য ও গেস্টরুম কালচারের কবর রচিত হয়েছিলো। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি নতুন করে সরকার দলীয় ছাত্রদল আবারও হল গুলো দখলের পায়তারা চালাচ্ছে, আবারও গেস্টরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে।

‎এসময় সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাওসার হাবিব বলেন, আমার হলে প্রথম বর্ষের দুইজন শিক্ষার্থীকে বিভিন্ন ভাইয়ের নামে হলে রাখা হয়েছে। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী কীভাবে হলে সিট পায় এটি আমাদের বোধগম্য হয়নি। এছাড়া শহীদ শামসুজ্জোহা হলে মাস্টার্স শেষ করা একজনকেও প্রভোস্টের মাধ্যমে হলে রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন