Logo
Logo
×

শিক্ষা

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি রাবি বামজোট

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:১১ পিএম

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি রাবি বামজোট

‎রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণসহ নারীর প্রতি সকল সহিংসতার বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা গণতান্ত্রিক ছাত্রজোট।

‎বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় বাম সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট। এর আগে দুপুরে একই স্থানে পৃথক আরেকটি মানববন্ধন করে একই দাবি জানায় ছাত্রীসংস্থা। 

‎মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, এদেশে যখনই কোন ধর্ষণের ঘটনা ঘটে, তখনই ধর্ষিতার পোশাক নিয়ে কথা বলা হয়। কোন সভ্য দেশে এমন করার কোন সুযোগ নেই। অথচ এদেশের মানুষরূপী কিছু অমানুষ সোশ্যাল মিডিয়ার মতো পাবলিক স্পেসে সেই কাজটিই করে যাচ্ছে। আসলে বাংলাদেশ দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। একারণেই রামিসার বাবা আজ বিচারের দাবিই জানাতে পারছেন না। এদেশে ধর্ষণের পরও বসুন্ধরার আনভীরের মতো লোক আজও প্রভাব খাটিয়ে চলতে পারছে আর সকল রাজনৈতিক দলও তাদের তোষামোদ করে যাচ্ছে।

‎সাংস্কৃতিক আগ্রাসনের কথা উল্লেখ করে রাতুল বলেন, ফোনে ফোনে পর্নোগ্রাফির ছড়াছড়ি আর মুনাফার লোভে পুঁজিপতিদের টেলিভিশনসহ সকল জায়গায় চরম আপত্তিকর এবং যৌনতাকে পণ্য বানানোর যে অপচেষ্টা তা কোনভাবেই রোধ করা হচ্ছে না। মিডিয়াকে এক্ষেত্রে আরও বেশি সচেষ্ট হতে হবে। আমরা আজকের এই পোগ্রাম থেকে রামিসাসহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎আইন বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ দ্বীপ বলেন, রামিসার বাবা বিচার চাইনা বলে মুলত দেশের বিচার বিভাগের উপর থুথু মেরে দিয়েছেন। সরকার বিচার বিভাগ নিয়ে অনেক স্বপ্ন দেখালেও বিচার বিভাগ সবসময়ই অথর্ব হয়েই থেকেছে। বিচার বিভাগ একটা ধর্ষনেরও ন্যায় বিচার করতে পারেনি। বিচার বিভাগকে যদি স্বাধীন না করা যায় তাহলে রামিসার বাবার মতো সবাই-ই বলবে আমি বিচার চাইনা, আপনারা বিচার করতে পারবেন না!

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন