Logo
Logo
×

শিক্ষা

‎জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৫ পিএম

‎জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

‎জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে লিফলেট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (১৮ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

‎কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা জানান, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতার গুরুত্বপূর্ণ দলিল। জুলাই সনদ বাস্তবায়ন তারেক রহমান বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি পালন করবে। কিন্তু একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

‎এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রীর তারেক রহমান তিনি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, জুলাই সনদ বাস্তবায়নের যে ছয়টি কমিশন গঠন করা হয়েছিল সেখানে ৬৫০ টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি জাতীয় সংসদে জনগণের মেন্ডেট নিয়ে প্রতিনিধিত্ব করছে।

‎তিনি বলেন, জুলাই আগস্টে গণ- অভ্যুত্থানের পরে জামাত এবং এনসিপি জুলাই সনদকে নিয়ে যেভাবে মব তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের জনগণের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকর হবে তার আরেকটি করে। তারা মোনাফেক পরিচয় আবির্ভাব হয়েছে।

‎তিনি আরও বলেন, জামাত -এনসিপি সারা বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়কে নিয়ে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে, শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, সেজন্য তারা জুলাই সনদকে নিয়ে রাজনীতি করছে।

‎শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, বিএনপি সরকার যে কাজগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছে আপনারা সোচ্চার থেকে বিএনপিকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের দেশ পরিচালনা জন্য যে দায়িত্ব দিয়েছেন আমরা ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করবো।

‎যখন জামাত -এনসিপি নিজেদেরকে পরিচয় দিতে ভয় করত তখন বিএনপি রাষ্ট্র কীভাবে আগাবে সেই নিয়ে পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপন করেছে।

‎লিফলেট বিতরণকালে ক্যাম্পাসের, কেন্দ্রীয় গ্রন্থাগার, টুকিটাকি চত্বর ও আবাসিক হলসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন নেতাকর্মীরা। এ সময় তারা জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

‎সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাদের মতে, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এমন সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

‎এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন