রাবির জুম্ম শিক্ষার্থী পরিবারে নতুন সভাপতি স্মৃতিময়, সম্পাদক শ্যামল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৫৬ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুম্ম শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো ২১ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী স্মৃতিময় চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শ্যামল বিকাশ ত্রিপুরা।
শুক্রবার (৮ মে) রাতে সংগঠনটির সভাপতি স্মৃতিময় চাকমা ও সাধারণ সম্পাদক শ্যামল বিকাশ ত্রিপুরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— হলেন সহ-সভাপতি তংলো খুমী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন চাকমা, সাংগঠনিক সম্পাদক থোয়াইহ্লাচিং মারমা, সহ- সাংগঠনিক পাইঅংপ্রু মারমা, অর্থ সম্পাদক রিখীয়া চাকমা, সহ-অর্থ সম্পাদক অংসিং মারমা, দপ্তর সম্পাদক চোমং রাখাইন, উপ-দপ্তর সম্পাদক ইতু তঞ্চগ্যা।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রাপ্তি চাকমা, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তয়া ত্রিপুরা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হ্লাথোয়াই খেয়াং, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তুষন চাকমা, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হ্লাথোয়াইছা চাক, সহ -মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ম্যানচং ম্রো, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হ্যারিসন খোয়ালরিং এবং সহ - তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পাইখিনুং মাথিং মারমা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, দেবাশীষ ত্রিপুরা, ফেমকে ত্রিপুরা, লেবানন বম।



