Logo
Logo
×

শিক্ষা

‎রাবিতে ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

‎রাবিতে ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ফরিদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত সংগঠন ফরিদপুর জেলা সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দীপংকর সরকার জয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

‎​সম্প্রতি নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তানভীরুল ইসলাম সৈকত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।‎

‎​কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মারিহা আক্তার রিমি, ফাতেমা ইসলাম প্রীতি, ইশতিয়াক আহমেদ, পিয়াস মুন্সী, পলাশ মাতুব্বর, অর্পিতা দাস, নুসরাত জাহান দিশা, মো. রাব্বি হোসেন, রোকসানা আক্তার রিয়া, হুমায়ুন শিকদার ও রিফাত জামান হিমেল।

‎​যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন— পার্থ কুমার বিশ্বাস, সঞ্জিত মালো, আবু ফয়সাল, তাজিন আহমেদ, জেনিয়া ইসলাম জিম, তানভীর হাসান ইমন, দিশা সাহা ও জয় শর্মা।

‎​সম্পাদকীয় পদের অন্যান্যরা হলেন— কোষাধ্যক্ষ আব্দুর রহমান (রনি) ও সহকারী কোষাধ্যক্ষ হাসিবুল হাসান; প্রচার সম্পাদক আকাশ দাস ও সহ-প্রচার সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস; দপ্তর সম্পাদক ফাহিম মৃধা ও সহ-দপ্তর সম্পাদক হাসিব শেখ; ছাত্রী বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা আলো ও সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাথি সুলতানা, রাত্রি সাহা ও স্বস্তিকা মিত্র।

‎​এছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক মুশফিক নাহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুশফিক ফারহান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (আইএইচসি) ও প্রিয়ঙ্কর সাহা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজনিন ফারুকি ঐশী, পুরবী সাহা পূর্ব ও ইসমাইল মোল্লা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ওসামা বিন সিহাব, আশিক ইসলাম ও ফাহিম। এছাড়া সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আশিকুর রহমান।

‎​কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- ঢাকা কর অঞ্চলের কর কমিশনার মো. নুরুজ্জামান খান, অধ্যাপক ড. লাভলী নাহার, অধ্যাপক ড. সরোজ কুমার সরকার, অধ্যাপক মো. লিয়াকত আলী, অধ্যাপক কনক কুমার পাঠক, অধ্যাপক তুলিকা পোদ্দার, কিশোর কুমার দত্ত, অধ্যাপক কামরুল নাহার কবিতা, রাজ্জন কুমার সাহা, মো. ওয়াহিদুজ্জামান, রবিউল ইসলাম সুমন ও আমিনুর রহমান।

‎​কার্যকরী সদস্যরা হলেন- আফরাজুল ইসলাম, সঙ্গীতা সরকার, তানযিমা আক্তার মেঘলা, রবিন খলিফা, মারজিয়া রহমান, তাজভির হোসেন, নুরীন ইফফাত রিফা, শেখ শাহরিয়ার, রাবেয়া আক্তার মিম, তাবাসসুম তিশা, আশিকুর রহমান, খান মোহাম্মদ তানভীর, মেহেদি হাসান, সাকিব আল হাসান ও মারুফ হোসেন ইমন।‎

‎​উল্লেখ্য, 'জ্ঞানী-গুণীর তীর্থভূমি, ফরিদপুর আমার জন্মভূমি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত কাজ করে আসছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন