Logo
Logo
×

শিক্ষা

পড়ার টেবিলে ঢলে পড়েন চবি শিক্ষার্থী, হাসপাতালে মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

পড়ার টেবিলে ঢলে পড়েন চবি শিক্ষার্থী, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবক চাকমা মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জীবক চাকমা (২০) রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার ছেলে।

জানা গেছে, সকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শাখা সভাপতি অন্বেষ চাকমা বলেন, তার কোনো শারীরিক সমস্যা ছিল না। গতকাল পর্যন্ত সে স্বাভাবিক ছিল এবং সকালে পড়াশোনা করছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে আমরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই, সেখান থেকে চমেকে পাঠানো হয়। এখানের চিকিৎসক জানিয়েছেন, তার ব্রেনস্ট্রোক হয়েছিল।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকাল ৭টার দিকে তার বন্ধুরা তাকে নিয়ে আসে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে, অক্সিজেন দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, যতটুকু জানা গেছে, সে সুস্থ ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন