Logo
Logo
×

শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিনের জন্য বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিনের জন্য বন্ধ

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এভাবে বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এটি প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে শুরু হওয়া রমজান উপলক্ষে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে আবার ক্লাস শুরু হবে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন, যা ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজার জন্য পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। পাশাপাশি লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন