Logo
Logo
×

শিক্ষা

দুর্নীতির অভিযোগে এমপিওভুক্তি কার্যক্রম স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

দুর্নীতির অভিযোগে এমপিওভুক্তি কার্যক্রম স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়

ছবি- সংগৃহীত

দুর্নীতি, স্বজনপ্রীতি ও তীব্র সমালোচনার মুখে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বিদায়বেলায় ১,৭১৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন জানান, আপাতত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির চলমান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মাত্র আট কর্মদিবসে ৩,৬১৫টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাইয়ের অস্বাভাবিক গতি নিয়ে মন্ত্রণালয়ের ভেতরেই সন্দেহ দেখা দেয়। অভিযোগ ওঠে, একটি প্রভাবশালী সিন্ডিকেট ও কিছু শিক্ষক নেতার সমন্বয়ে তালিকা ‘ম্যানেজ’ করা হয়েছে এবং বড় অংকের আর্থিক লেনদেন হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপনে তালিকা আদান-প্রদান করার অভিযোগও উঠে।

যদিও এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট ডাটা বিশ্লেষণ করেই নম্বর দেওয়া হয়েছে, কারও সুপারিশের সুযোগ ছিল না।

তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ মনে করছেন, যোগ্যতার চেয়ে কোটি টাকার চুক্তিই তালিকায় প্রাধান্য পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়ে দ্রুত সম্মতি চাওয়ার বিষয়টিও তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন