Logo
Logo
×

শিক্ষা

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

৪৬তম বিসিএস পরীক্ষা–২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল জানানো হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ দেওয়া হয়েছে।

সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন মনোনয়ন পেয়েছেন।

কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে বিভিন্ন বিভাগে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য পদে সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

পিএসসি জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুসারে এই মনোনয়ন দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই সুপারিশ কোনো প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা অধিকার সৃষ্টি করে না; সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে।

৪৬তম বিসিএসের বিস্তারিত ফল পিএসসির নির্ধারিত ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন