Logo
Logo
×

শিক্ষা

রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়েরবাজারে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা জানানোর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা। এ সময় নেতারা বলেন, ১৯৭১ এবং ২৪ জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।”

জিএস এস এম ফারহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা কাজের মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করবো।” তিনি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে হিজাব ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বলেন, “তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাবির শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন