Logo
Logo
×

শিক্ষা

ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরুর আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। এছাড়া ভোট গণনার সম্পূর্ণ প্রক্রিয়া এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা কোনো তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্র হলে ২০,৯১৫ জন এবং ছাত্রী হলে ১৮,৯৫৯ জন।

প্রার্থী সংখ্যা:

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী

১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী

নির্বাচন কমিশনের এসব উদ্যোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা জোরালো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন