Logo
Logo
×

শিক্ষা

সচিবালয়ে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:০৭ পিএম

সচিবালয়ে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের গেট টপকে ভেতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের এক নম্বর গেট টপকে ভেতরে যায়।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে। এর আগে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ভেতরে ঢুকলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও লাঠিচার্জ করে। এতে প্রায় অর্ধশতাধিক আহত হয়।

জানা গেছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষাখাতে নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা।

সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে তখন সচিবালয়ের সব কয়টি গেইট বন্ধ করে দেওয়া হয়। এসময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন তারা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন