Logo
Logo
×

শিক্ষা

২৯ জুলাই ডাকসু তপশিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

২৯ জুলাই ডাকসু তপশিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচন আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে, চলতি মাসের ২৯ জুলাই তপশিল ঘোষণা করা হবে।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত জানিয়ে দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

সভায় জানানো হয়, এবার ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভোট কেন্দ্রগুলোর তালিকা:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল ২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল ৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র: রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল ৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল

নির্বাচন কমিশন জানিয়েছে, সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ নিশ্চিত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন