Logo
Logo
×

শিক্ষা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৪৮ এএম

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম।  

করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গুর প্রকোপের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সরকার পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে। বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার, মশক নিধন ও মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা এবং ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা।  

নকল ও প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্র যাচাই, অব্যবহৃত সেট অক্ষত অবস্থায় ফেরত পাঠানো এবং উত্তরপত্র পুলিশি পাহারায় জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।  

এছাড়া অনৈতিক সুবিধা বন্ধে ৯টি শিক্ষা বোর্ডের ২৯৫টি ভেন্যু বাতিল করা হয়েছে। কুমিল্লা বোর্ড সবচেয়ে বেশি ১৫০টি এবং ঢাকা বোর্ড ৭০টি ভেন্যু বাতিল করেছে।  

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “করোনা ও ডেঙ্গুর মধ্যে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জিং হলেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”  

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের ৩৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে প্রশ্নপত্র সংরক্ষণ, ট্রেজারি তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন