Logo
Logo
×

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩৩ এএম

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

ছবি : সংগৃহীত

আজ সোমবার (২ জুন) অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন বছরের এ বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৪তম এবং অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।

বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বিটিভি এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে। এতে উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হতে পারে ৫ লাখ ৪৪ হাজার ৩৮৯ কোটি টাকা।

মূল্যস্ফীতির লাগাম টানার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরা হতে পারে। নতুন অর্থবছরে বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন