Logo
Logo
×

অর্থনীতি

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৮০ বিলিয়ন ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৩:১২ পিএম

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৮০ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫৬ কোটি ২২ লাখ ডলার বা ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। 

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন