Logo
Logo
×

অর্থনীতি

বাজারে আসছে নতুন ডিজাইনের নোট, থাকবে দেশের ইতিহাস ঐতিহ্য ও গ্রাফিতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৪৩ এএম

বাজারে আসছে নতুন ডিজাইনের নোট, থাকবে দেশের ইতিহাস ঐতিহ্য ও গ্রাফিতি

ছবি : সংগৃহীত

আসছে নতুন ডিজাইনের টাকা! আগামী দুই-এক দিনের মধ্যেই বাজারে আসছে দীর্ঘ প্রতীক্ষিত নতুন নোট। প্রথম ধাপে এক হাজার কোটি টাকা ছাড়া হচ্ছে, যেখানে ২০ ও ৫০ টাকার নোট দিয়ে যাত্রা শুরু হবে। পরে পর্যায়ক্রমে বাজারে আসবে অন্যান্য মূল্যমানের নোটও।  

নতুন নোটগুলোর ডিজাইনে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি। পাশাপাশি, বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য।  

ক্ষমতার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে ছাপানো টাকার বিনিময় কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর ফলে খুচরা টাকার সংকট দেখা দেয়, ছেঁড়া-ফাটা নোটের পরিমাণ বাড়ে, এবং সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি হয়।  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রথমে ২০ ও ৫০ টাকার নোট বাজারে আসবে, এরপর এক সপ্তাহের মধ্যে এক হাজার টাকার নোটও পাওয়া যাবে।  

বর্তমানে দুটি সরকারি ও সাতটি ব্যাংকের নোট প্রচলিত রয়েছে। সরকার এবার ৯ ধরনের নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ডিজাইনে বড় পরিবর্তন আসছে।  

বাংলাদেশ ব্যাংকের পরিচালক জানিয়েছেন, নতুন ডিজাইনের নোটগুলোর মধ্যে আহসান মঞ্জিল, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন প্রতীক স্থান পাবে। পাশাপাশি, কিছু নোটে জুলাই আন্দোলনের গ্রাফিতিও থাকবে।  

নতুন নোট আসার ফলে বাজারে খুচরা টাকার সংকট কমবে এবং লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন