Logo
Logo
×

অর্থনীতি

জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের নিয়োগ বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের নিয়োগ বাতিল

জনতা ব্যাংক পিএলসির এমডি মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে।

উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা ওই পত্রে বলা হয়, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো।

এই অবস্থায় ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য পত্রটিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন